ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৮৪ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার ভিমলপুর মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুইজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নওশিন পরিবহন যাত্রীবাহী বাসটি ভিমলপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন বাসযাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ফুলকাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল জানান, স্থানীয় ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহালতদন্ত করা হয়েছে। তার পরিচয় শনাক্তর চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

আপডেট সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪