ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২০৩ বার পঠিত

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রীজে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী সাথী (৭)। সাথি রহমানের মেয়ে।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, মর্জিনা বেগম স্বপরিবারে নাতির বিয়েতে পুরাতন বাজার এলাকায় বেড়াতে আসেন। শনিবার সকালে নাতনী সাথীকে ও পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রেন দেখতে গিয়ে রেলব্রিজের উপর হাটছিলেন। একই সময় দিনাজপুর থেকে যাওয়া আন্তনগর দ্রুতযান ট্রেন চলে আসে।

ট্রেনটি ব্রিজের কাছে আসতেই অন্যান্যরা নদীতে লাফ দিলেও দাদি ও নাতনী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩