ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের হিলিতে হঠাৎ করে বেড়েছে কাঁচা মরিচ-ও ডিমের দাম

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৫২ বার পঠিত

দিনাজপুরের হিলিতে হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচ ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে
কাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ টাকা আর প্রতি পিচ ডিমের দাম বেড়েছে ২ টাকা। কোরবানি ঈদের আগে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন তীব্র তাপদাহের কারণে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ায় উৎপাদন কমেছে আর চাহিদা বাড়ায় দাম বেড়েছে। আর সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে ডিমের দাম বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।

বুধবার (১৫ মে) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগেও প্রতিকেজি কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। আর প্রতি পিচ ডিম ৯ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১২ টাকা। দাম বাড়ায় নিয়মিত বাজার মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারে সোহেল রানা নামের একজন ক্রেতা বলেন, হঠাৎ করে বাজারে এসে দেখি ডিম আর কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। কিনতে এসে বিপাকে পড়েছি অল্প পরিসরে কিনতে হলো।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী বিপ্লব বলেন, টানা তীব্র তাপদাহের কারণে মরিচের গাছ নষ্ট হবার কারণে উৎপাদন কমেছে। আর বাজারে চাহিদা বাড়ায় তৈরি হয়েছে সংকট যার ফলে বেড়েছে দামও। দাম বাড়ার কারণে বিক্রিও অনেকটা কমেছে।

হিলি বাজারে ডিম ব্যবসায়ী সুজন বলেন, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। তারা ডিমের দাম বাড়ার যৌক্তিক কারণ দেখাতে পারছে না আমাদের। আমরা বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, অসাধু ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

দিনাজপুরের হিলিতে হঠাৎ করে বেড়েছে কাঁচা মরিচ-ও ডিমের দাম

আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪