ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের হিলিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ২৪১ বার পঠিত

দিনাজপুরের হিলি সীমান্তে হঠাৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এদিকে প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন হিলিবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ঘেমে জ্বর-কাশিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

হিলি মহিলা কলেজ পাড়ার বাসিন্দা মোকছেদুল মোয়াজ্জেম হোসেন বলেন, সারাদিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই। তার ওপর শুধু রাতেই ৩-৪ বার লোডশেডিং হচ্ছে। ফলে গরমে আমার পরিবারের কেউই ঠিকমতো ঘুমাতে পারছেন না। কেননা রাতে বিদ্যুৎ না থাকলে ঘেমে ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে হচ্ছে। একই সমস্যায় গ্রামের প্রায় সব পরিবার। ঘন ঘন এমন লোডশেডিংয়ে গ্রামের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে যেমন-তেমন কিন্তু, রাতে লোডশেডিং বন্ধ রাখা গেলে মানুষজন শান্তিতে অন্তত ঘুমাতে পারবে।

হিলি রেলস্টেশন কলোনির আয়েশা সিদ্দিকা বলেন, রমজান মাসে রোজা থেকে শরীর এমনিতেই দুর্বল। এর মধ্যে ৭-৮ দিন ধরে প্রচণ্ড গরমের পাশাপাশি ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। রমজান মাসে এমন লোডশেডিং আগে কখনও দেখিনি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির মধ্যে আছেন।

হিলি পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সূত্রে জানা যায়, হিলি বিদ্যুতের চাহিদা প্রায় ৮ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে আড়াই থেকে ৩ মেগাওয়াট, আবার কখনো বা পাওয়া যাচ্ছে মাত্র ২ মেগাওয়াট। তাই প্রতিনিয়ত ৪ থেকে ৫ মেগাওয়াট ঘাটতি থাকায় কিছুটা লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে।

দিনাজপুরের হিলিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আপডেট সময় : ০৬:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪