ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের হিলিতে বেড়েছে কাঁঠাল পাতার চাহিদা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৮৬ বার পঠিত

।দিনাজপুরের হিলিতে কাঁঠাল পাতার চাহিদা বেড়েছে। প্রতিদিন পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ উপজেলা থেকে ভ্যান ভর্তি কাঁঠাল পাতা এনে পাইকারি দরে বিক্রি করছেন বিক্রেতারা। তাদের কাছ থেকে কিনে নিয়ে খুচরা বিক্রি করছেন স্থানীয় বিক্রেতারা। 

পাইকারি বিক্রেতারা জানান, তাদের এলাকায় যারা কাঁঠাল গাছ বিক্রি করেন, তাদের কাছ থেকে চুক্তিতে কাঁঠাল পাতা কিনে নিয়ে বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করেন। আর খুচরা বিক্রেতারা আবার খুচরা বিক্রি করেন। এদিকে ক্রেতারা বলছেন, তাদের বাড়িতে ছাগল থাকায় খড়-ভুসির পাশাপাশি কাঁঠাল পাতা খাওয়ান ছাগলকে। তাই তাদের প্রতিদিন কাঁঠাল পাতা কিনতে হয়।

শনিবার (২৪ আগস্ট) হিলি খাদ্যগুদাম মোড়ে কথা হয়, বিরামপুর থেকে ভ্যান ভর্তি করে কাঁঠাল পাতা নিয়ে আসা মো. মজিবর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমার পেশাই হলো কেউ কাঁঠাল গাছ বিক্রি করলে চুক্তিতে শুধু কাঁঠাল পাতা কিনে নেওয়া। পরে কাঁঠাল পাতাগুলো বোঝা (আঁটি) বেঁধে পাইকারি ১০ টাকা দরে বিক্রি করি। এতে বেশ ভালোই লাভ হয়। যা দিয়ে আমার সংসার চলে।’ 

কাঁঠাল পাতা কিনতে আসা মো. বাবু হোসেন বলেন, ‘আমার বাড়িতে ৪টি ছাগল আছে। ছাগলগুলোতে খড়-ভুসির পাশাপাশি নিয়মিত কাঁঠাল পাতা খেতে দিতে হয়। তাই আমাকে প্রতিদিন কাঁঠাল পাতা কিনতে হয়। কোনো দিন ৪ বোঝা (আঁটি) আবার কোনো দিন ৬ আঁটি কাঁঠাল পাতা কিনি। প্রতি আঁটি কাঁঠাল পাতা ১২ টাকা দরে কিনি। 

হিলির খুচরা কাঁঠাল পাতা বিক্রেতা মো. সাদেক আলী বলেন, ‘আমি মুদি দোকানের পাশাপাশি কাঁঠাল পাতা বিক্রি করি। যারা ভ্যানে করে কাঁঠাল পাতা নিয়ে আসেন, তাদের কাছ থেকে ১০ থেকে ১১ টাকা আঁটি কিনে ১২ টাকা করে বিক্রি করি। যারা ছাগল লালন-পালন করেন, তারা নিয়মিত কাঁঠাল পাতা কিনতে আসেন।’

দিনাজপুরের হিলিতে বেড়েছে কাঁঠাল পাতার চাহিদা

আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪