সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে বিএনপি”র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
- আপডেট সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৩৪২ বার পঠিত

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে জাতীয়তাবদী বিএনপি”র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বাংলাহিলি বাজারস্হ দলীয় কার্যালয়ে সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি সূচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজা আহম্মদ বিপুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, যুগ্ন আহবায়ক আজ্জিম মল্লিক টিটন সহ অনেকে
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাড়ে ৩ টায় দলীয় কার্য়ালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।




















