সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
- আপডেট সময় : ০৬:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩২ বার পঠিত

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ছেলে ধীমান কুমার ঘোষ (৩০) ও একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশ জানায়, দুপুরের দিকে মোটরসাইকেলে করে হিলি থেকে দুই বন্ধু বিরামপুর যাওয়ার পথে হাকিমপুর উপজেলার শেষ সীমানায় গরুবাহী ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে গরুবাহী ভটভটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















