ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পঠিত

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারতীয় কাঁচামরিচের দাম। কেজিপ্রতি ৪০ টাকা কমে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। অন্যদিকে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারতীয় কাঁচামরিচ কেজিপ্রতি ৪০ টাকা কমে বর্তমানে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে দাম কমেছে।

পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ভারতীয় পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। বন্যার কারণে দেশি পেঁয়াজের দাম বেশি হয়েছে।যার জন্য বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকার কারণে ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি হয়নি।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৬৬ ট্রাকে ৬০১ মেট্রিকটন কাঁচামরিচ এবং ভারতীয় ৪৮ ট্রাকে ১ হাজার ৩৮৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ

আপডেট সময় : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪