ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মোঃওয়াজ কুরনী -দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭৩ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইকের চালক এফাজ উদ্দিন (৬৫) নিহত হয়েছেন।
এঘটনায় নিহতের স্ত্রী ও অপর মোটরসাইকেলের চালক এবং আরোহী গুরুত্বর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুই জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক জন চিকিৎসাধীন রয়েছে।

নিহত এফাজ উদ্দিন কাটলা ময়ামারি গ্রামের বয়েন উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাঠনচড়া বাজার সংলগ্ন সুইচ গেট এলাকায় আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত এফাজ উদ্দিন তার স্ত্রী সহকারী শিক্ষিকা ফেরদৌসী বেগমকে ভাইগড় নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। এসময় পাঠনচড়া বাজার সংলগ্ন সুইচ গেট আঞ্চলিক সড়কে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় এফাজ উদ্দিন মারা যায়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিরুল ইসলাম এফাজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০৫:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩