ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৪০ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) বিরামপুর চায়না অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত. শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে আলু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে যায় এবং চালক শাহীন গুরুত্বর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা শাহীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

আপডেট সময় : ০৬:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪