ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের নবাবগঞ্জ জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৯৭ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান (৬৬) ও তার ছেলে বর্তমান চেয়ারম্যান বাবুল আহসান কবীর ওরফে শামীমকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

(২৩এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক গিয়াসউদ্দিন তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী এমদাদুল হকের বাবা মৃত আব্দুল লতিফ মিয়া ও চাচা আব্দুর রহমান ১৯৬৫ সালে তাদের মায়ের মৃত্যুর পর সম্পত্তিসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। পরবর্তীতে ১৯৯৭ সালের ২৬ নভেম্বর সেরাজ উদ্দিন ৫৬ শতাংশ তার স্ত্রী ও ৮১ শতাংশ বদিউজ্জামান ও মনিরুজ্জামানের নিকট বিক্রি করে। পরবর্তীতে আব্দুর রহমান তাদের সঙ্গে একত্রে মাছ চাষ করছিলেন। এক পর্যায়ে তাদেরকে আসামিরা নিজের সম্পত্তি দাবি করে মাছ চাষে বাধা প্রদান করেন। ২০২৩ সালের ৬ জানুয়ারি স্থানীয় থানায় সালিশ হয়। তখন ওই জমি ১৯৬৪ সালে ক্রয় করেছেন বলে তারা একটি দলিলের ফটোকপি দেখিয়ে রহমানের পুকুরের অংশও নিজেদের দাবি করেন। যা সম্পূর্ণ জাল দলিল প্রমাণিত হয়। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন এমদাদুল হক।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, জমিজমা (সিআর) মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করতে আসলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এ ঘটনায় বিকেলে বাবা ও ছেলেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুরের নবাবগঞ্জ জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে

আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪