ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের নবাবগঞ্জে দিনে দুপুরে গলার চেইন ছিনতাই

মোঃওয়াজ কুরনী -দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৭ বার পঠিত

দিনদুপুরে প্রকাশ্যে দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল যোগে ছায়রা বেগম নামে এক বৃদ্ধের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।

দিনে দুপুরে উপজেলার হরিনাথপুর গ্রামে ওই বৃদ্ধের নিজ বাড়ির সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পুত্রবধূ সেলিনা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ছায়রা বেগম প্রতিদিনের ন্যায় তার ৫ বছরের নাতনিকে ভাদুরিয়া মডেল স্কুল থেকে বাসায় আনছিলেন। পথিমধ্যে বাড়ির সম্মুখে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল যোগে ছিনতাইকারী এসে ছায়রা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে, পরে তার গলায় থাকা স্বর্ণের চেইন টেনে ছিঁড়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ। অতি দ্রুত ছিনতাইকারীকে আটক করা হবে।

দিনাজপুরের নবাবগঞ্জে দিনে দুপুরে গলার চেইন ছিনতাই

আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪