ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের ঘোড়াঘাটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে ভ্রাম্যমাণ আদালত

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৩৯ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করছে প্রশাসন।

বিকালে উপজেলা রাণীগঞ্জ বাজারসহ আশপাশের একাধিক বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ও মান যাচাই করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এতে ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং করা কর্মকর্তারা উপজেলার বিভিন্ন হাটবাজারের শাকসবজি, মসলা, মাংস, মাছ এবং রমজানের ইফতার সামগ্রীর বাজারদর যাচাই করেন। এ সময় ব্যবসায়ীদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আমরা যাচাই করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করছি।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিশেষ করে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক মজুদ করে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। অন্যান্যবারের মতো এবার রমজানের শুরু থেকেই আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মান নিয়ে কোন অসঙ্গতি পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুরের ঘোড়াঘাটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০৬:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪