ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২০৫ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা এলাকায় ধানের জমি থেকে তাইজুল ইসলাম (৫৫) নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পালশা শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার বলাহার নয়াপাড়া এলাকার আলম মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ১২ বছর যাবত উপজেলার পালশা গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত বুধবার দিবাগত ভোর রাত পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করছিলেন। পরে সকাল ৬টার দিকে বিদ্যালয়ের কিছু দূরে জমির মালিক ধান ক্ষেত দেখতে গেলে লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩