ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দার্জিলিং জাতের কমলা চাষ করে সফল সাতক্ষীরার শিক্ষক সামছুজ্জামান

আল মামুন-সাতক্ষীরা :
  • আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়ায় দার্জিলিং জাতের কমলা চাষ করে সফলতা পেয়েছেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামছুজ্জামান।

শিক্ষকতার পাশাপাশি পরীক্ষামূলক ১একর জমিতে ৩’শ ১৩টি দার্জিলিং কমলার চারা রোপন করেন তিনি। ৩ বছরে ফল ধরা শুরু করেছে। নভেম্বর মাস থেকে বাগানে উৎপাদিত কমলা বিক্রয় শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন কমলা বাগানে ভিড় জমাচ্ছেন মানুষ। উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া হচ্ছে সার্বিক দিক-নির্দেশনা।

সরেজমিনে দেখা যায়, গোটা বাগান জুড়ে শোভা পাচ্ছে বড় বড় হলুদ রঙের কমলা। স্বাদে, রঙে ও আকারে অতুলনীয় এ কমলা দেখে চোখ জুড়িয়ে যায়। প্রথমবারে প্রতিটা গাছে ১৫ থেকে ২০ কেজি করে কমলা ধরেছে। যার পাইকারি বাজার দর পাওয়া যাচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা করে। ভারতীয় জাতের এ ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে। বাগানে উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে চলে যাচ্ছে জেলার বিভিন্ন হাট-বাজারে। বাগানে উৎপাদিত এ কমলা কিনতে বাগানেই ছুটে আসছেন ব্যবসায়ীরা।
কমলা বাগানে কাজ করা দিনমজুর বলেন, তিন বছর ধরে আমরা ১০/১৫ জন লোক কাজ করি। এখানে কাজ করে আমাদের সংসার ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগান দেয়। প্রথমবার ফলন আশানুরুপ ভাল হয়েছে।
দর্শনার্থী ওলিউর রহমান বলেন, লোকমুখে শুনে বাগানটি দেখতে এসেছি। দেখে চোখ জুড়িয়ে গেছে। আগামীতে পরিবারসহ আসবো। বাগান থেকে ফল খেয়েছ, খুবই সুস্বাধু। পরিবারের জন্য কয়েক কেজি ফল কিনে নিলাম।
কমলা বাগান মালিক শিক্ষক সামছুজ্জামান বলেন, নীলফামারী থেকে তিন’শ টাকা পিচ প্রতি চারা ক্রয় করে পরীক্ষামূলকভাবে ১একর জমিতে চাষ করে ৩ বছরে ফলন পেয়ে অনেক খুশি। আগামীতে আরো প্রায় ২একর জমিতে চাষ করার প্রস্তুতি নিয়েছি। ৩একর জমিতে আমার ৮ল্পক্ষ টাকা খরচ হয়েছে। যতদিন গাছ বাচবে ততদিন বাগানে জৈবসার, সেচ দেওয়া ও দিনমজুর ছাড়া আর তেমন কোন খরচ নেই। পরবর্তী বছর থেকে পর্যাপ্ত লাভবান হব বলে আশা করছি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, দার্জিলিং জাতের লেবুটি এ উপজেলার জন্য একটা নতুন ফসল। ফলটি খেতেও সুস্বাধু। চলতি বছরে দেড় হেক্টর জমিতে এ জাতের কমলা চাষ হয়েছে। আগামীতে এই কমলার চাষ বেড়ে জেলায় নতুন দিগন্ত সৃষ্টি করবে বলে আশা করছি। উপজেলা কৃষি অফিস থেকে সম্প্রসারণের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। উৎপাদন বাড়লে বাজারজাত করণে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

শিক্ষক সামছুজ্জামানের কমলা চাষের সফলতা সাতক্ষীরা জেলার অন্যান্য কৃষি উদ্যোক্তাদের মাঝে সাড়া ফেলবে বলে মনে করছেন এলাকাবাসী।

ট্যাগস :

দার্জিলিং জাতের কমলা চাষ করে সফল সাতক্ষীরার শিক্ষক সামছুজ্জামান

আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩