দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৬২৪ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ পৌরসভার দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলের হলরুমে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জহের আলী, সঞ্চলনায় ছিলেন অত্র মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওঃ সুলতান মাহমুদ । বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অভিভাবক বাংলাদেশ সেনা সদস্য আতাউর রহমান, অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ ইমরান হোসেন, আরবী শিক্ষক মাওঃ মাসুম বিল্লাহ, ইংরেজি শিক্ষক জামিল আহমেদ, সহকারী পরিচালক মাইদুল ইসলাম, অভিভাবক শাফিকুল আলম প্রমূখ ।
এসময় বক্তারা ছাত্রছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করার পরামর্শ দেন, অভিভাবকদেরকে ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানানো হয়। এবং ভালো ফলাফল অর্জনে শিক্ষকরাও আন্তরিকভাবে পাঠদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, এজন্য তারা অভিভাবকদের সহযোগিতা কামনা করেন, পড়ালেখার মান বৃদ্ধি, ঝরে পড়া রোধে সবাই পরামর্শমূলক বক্তব্য দেন । এবছর প্লে থেকে ৫ম শ্রেণী পযন্ত দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এন্ড স্কুলের ছাত্র ছাত্রী ৮৭% পরীক্ষায় পাস করেছে ।




















