ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দলের দুঃসময়ের নিরলস কর্মী, আসন্ন নির্বাচনে আলোচনায় ইঞ্জিনিয়ার মাসুদ রানা

সৈকত মন্ডল- বাগেরহাট (খুলনা):
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৮৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠছে বাগেরহাট-১ আসন। চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট নিয়ে গঠিত এই আসনে ইতোমধ্যেই আলোচনায় আসতে শুরু করেছেন বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তিনি বাগেরহাট জেলা বিএনপির একজন সম্মানিত সদস্য এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে এমপি প্রার্থী ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলের দুঃসময়ে মাঠে থেকে যে কয়েকজন নেতা তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক ধরে রেখেছেন, তাদের অন্যতম ইঞ্জিনিয়ার মাসুদ রানা। আন্দোলন, মিছিল-সমাবেশ কিংবা সংগঠনের ভেতরে ঐক্য বজায় রাখা প্রতিটি ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি ছিলো লক্ষণীয়। তিনি শুধু রাজনীতির জন্য রাজনীতি করেননি, বরং সাধারণ মানুষের সুখ-দুঃখে সরাসরি পাশে থেকেছেন। ফলে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠেছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, ইঞ্জিনিয়ার মাসুদ রানা শুধু সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ নন, তরুণ প্রজন্মের কাছেও তিনি অনুপ্রেরণার প্রতীক। তার নেতৃত্বে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীর তৃণমূল বিএনপি নতুন করে উজ্জীবিত হয়েছে। দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে একত্রিত করার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।

রাজনৈতিক মহলে আলোচনা চলছে আসন্ন নির্বাচনে বিএনপি যদি কার্যকরভাবে মাঠে নামতে চায়, তবে বাগেরহাট-১ আসনে ইঞ্জিনিয়ার মাসুদ রানার মতো প্রার্থীই হতে পারে দলের শক্ত ভিত্তি। কারণ তিনি অতীতের মতো বর্তমানেও জনগণের সাথে প্রত্যক্ষ যোগাযোগ বজায় রেখেছেন এবং প্রতিটি আন্দোলনে সামনের সারিতে ছিলেন।

স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে তার নাম ঘিরে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। কর্মী-সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে তার তৃণমূলমুখী কর্মকাণ্ড। অনেকের মতে, আগামী নির্বাচনে বাগেরহাট-১ আসনে বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ইঞ্জিনিয়ার মাসুদ রানা হতে পারেন দলের সবচেয়ে যোগ্য বিকল্প।##

ট্যাগস :

দলের দুঃসময়ের নিরলস কর্মী, আসন্ন নির্বাচনে আলোচনায় ইঞ্জিনিয়ার মাসুদ রানা

আপডেট সময় : ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫