ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দলিল-রেকর্ড আমাদের নামে, তবু জমি দখলের চেষ্টা বাগেরহাটে সংবাদ সম্মেলন  ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারের 

সৈকত মন্ডল ,বাগেরহাট:
  • আপডেট সময় : ১১:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৮ বার পঠিত

বাগেরহাটের রামপাল উপজেলার ২ নম্বর উজলকুড় ইউনিয়নের ফয়লা সিএমবি মোড়ে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখল, সরকারি খাসজমি ও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ তুলে প্রশাসনের নিষ্ক্রিয়তারও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ আজাহারুল ইসলাম।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, রামপাল উপজেলার ফয়লা সিএমবি মোড়ে বীর মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান, মৃত শেখ আনছার আলী ও মরজিনা বেগমের মালিকানাধীন মার্কেটের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম)। এছাড়া অভিযোগে বলেন, কাজী আসাফুজ্জামান বাবুল ও ক্ষমতাশীল আত্মীয় এর প্রভাব খাটিয়ে অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়। তার বিরুদ্ধে একাধিক জমি দখলের মামলা বিচারাধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই অভিযুক্ত তার লোকজন নিয়ে প্রায় ৩৫ বছর আগে ক্রয় করা ওই জমি দখলের চেষ্টা করেন। ভুক্তভোগীদের দাবি, জমিটির দলিল, এসএ, আরএস এবং বর্তমান বিএস রেকর্ড তাদের নামে রয়েছে। এরপরও দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে সরকারি খাসজমি ও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, বাজারে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো এবং তার ছেলে ইশতিয়াক বাসিতের বিরুদ্ধে কয়েকজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে মারধরের অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার, রামপাল-মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং রামপাল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রথমে পুলিশ কাজ বন্ধ করতে বললেও পরে অভিযুক্তরা পুনরায় কাজ চালিয়ে যান বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের ক্রয়কৃত জমি রক্ষা, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামাল পাটোয়ারীর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

দলিল-রেকর্ড আমাদের নামে, তবু জমি দখলের চেষ্টা বাগেরহাটে সংবাদ সম্মেলন  ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারের 

আপডেট সময় : ১১:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬