ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দর্জি বাড়িতে বেড়েছে ঈদের ব্যস্ততা

মোহাম্মদ মোকাররম হোসেন সাবু-খোকসা (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৭:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৪৮৮ বার পঠিত

ঘুরছে সেলাই মেশিনের চাকা। সেইসাথে বছরের এই সময়টাতে ভাগ্যের চাকার গতি বাড়াতেই দিনরাত এক করে কাজ করে চলেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার সেলাই কারিগররা।

ঈদকে সামনে রেখে ফ্যাশন-সচেতন আর রুচিশীল ব্যক্তিরা ছুটছেন দর্জি বাড়িতে। আগেভাগেই নিজেদেরে পছন্দসই জামা-কাপড় বানিয়ে রাখছেন তারা। এজন্য দর্জি পাড়ায় বেড়েছে ঈদ কেন্দ্রিক ব্যস্ততা। চাঁদ রাতের আগেই ক্রেতারাদের হাতে পোশাক তুলে দিতে দিন-রাত কাজ করছেন কারিগররা।

বিভিন্ন উৎসবে-পার্বনে দর্জির কাছে ইচ্ছে মতো পোশাক বানানোর রীতি-রেওয়াজ বাঙালির ঐতিহ্যের অংশ। তাই দর্জির দোকানে ভিড় করছেন সব শ্রেণি-পেশার মানুষই।

একদিকে সেলাই মেশিনের খটখট আওয়াজ। পাশেই চলছে মাপ অনুযায়ী কাপড় কাটা। ফরমায়েশ নেয়া হচ্ছে নতুন পোশাকের। রমজানের মাঝে এসে মহাব্যস্ত হয়ে উঠেছে দর্জিবাড়িগুলো। বিরতিহীন সেলাই মেশিনের যান্ত্রিক শব্দ বলছে, দম ফেলার ফুরসত নেই কারিগরদের। আর এ ব্যস্ততা চলবে চাঁদরাত পর্যন্ত।

মেয়েরা ভারতীয় টিভি সিরিয়ালের বিভিন্ন চরিত্রের পোশাকের আদল ও ডিজাইনে পোশাক বানাতে চায়। আর শার্ট-প্যান্টের চেয়ে ছেলেদের বেশি আগ্রহ পাঞ্জাবিতে।

মুলত দ্রব্য মুল্যের উর্ধগতির আচ লেগেছে দর্জিবাড়িতেও। যেখানে উত্তাপ ছড়াচ্ছে মুজুরি। ছেলেদের পাঞ্জাবিতে নকশার ভেদে মজুরি ৬০০ থেকে ৮০০টাকা। শার্ট-প্যান্টের মুজুরি ৫২০ থেকে ৬৬০টাকা। মেয়েদের সেলোয়ার-কামিজ বানাতে খরচ পরছে ৩৫০ থেকে ৮৫০ টাকা।

দর্জি বাড়িতে বেড়েছে ঈদের ব্যস্ততা

আপডেট সময় : ০৭:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪