ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

থানা অবরুদ্ধ মামলায় আটক যুবদল নেতা 

জাহিদুল ইসলাম জাহিদ-হাতীবান্ধা (লালমনিরহাট):
  • আপডেট সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১০৭ বার পঠিত

হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ইউনুস আলী লাভলু নামের যুবদলের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

শনিবার দুপুরে ওই উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 
জানা গেছে গত ২রা জুলাই পাটগ্রামে ভ্রাম্যমান আদালতে ২ জনকে কারাদন্ডের আদেশ দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার। 

সেই ঘটনায় আটককৃত দুই ব্যক্তিকে ছিনিয়ে নিতে থানায় আক্রমণ করে দুষ্কৃতিকারীরা । সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী থানার সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেয় দুর্বৃত্তরা।

ভিডিও ফুটেজ দেখে সেই ঘটনার অভিযুক্তদের তালিকা তৈরি করে গত ৩ জুলাই মামলা করে পুলিশ। সেই মামলার জের ধরে ইতিমধ্যে প্রায় ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তাধীন চলমান মামলার কার্যক্রম হিসেবে সেই মামলার দুই নম্বর আসামি ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।

থানা অবরুদ্ধ মামলায় আটক যুবদল নেতা 

আপডেট সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫