ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১০১ বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারক সম্রাট সাহাবুল’র দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্য প্রতারক হোতাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

উপজেলা বিএনপি, জামায়াতে, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খেলাফত মজলিস, সুধী সমাজ, সাংবাদিক, শিক্ষার্থী এ মানববন্ধন ও বিক্ষোভ করে। কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের অন্যতম ও সূরা সদস্য মঞ্জুরুল ইসলাম রতন, সদর ইউপি জামায়াতের আমীর শিব্বির আহমেদ, জাতীয় নাগরিক কমিটির নাজমুল হুদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাফেজ ফিরোজ, উপজেলা জামায়াতের টিম সদস্য ওয়ারেছ আলী, খেলাফত মজলিসের হাফেজ শরিফুল, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ,সিনিয়র সহ-সভাপতি নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক আব্দুল কাইয়ুম।

বক্তারা বলেন- “সাহাবুল”কে গ্রেফতার করা হলেও পুরাতন মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থাই গেম ও ভিসা প্রতারণা করে প্রতারক চক্রটি প্রবাসীদের নিঃস্ব করছে। তাই এ প্রতারক চক্রটির হোতাসহ সকল সদস্যদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রতারক হোতা ও সদস্যদের গ্রেফতার করা না হলে সকল স্তরের মানুষ আজকে শুধু মানববন্ধন ও বিক্ষোভ করেছে, আগামীতে ঘেরাও কর্মসুচি দেয়া হবে।
পরে প্রতারকদের গ্রেফতারের দাবীতে স্থানীয় প্রেস ক্লাব হতে থানা গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।

ট্যাগস :

থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫