তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণার জনতার ঢল
- আপডেট সময় : ০৯:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৭৪ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে ঢাকা ১৯ আসনের( সাভার আশুলিয়া) সতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের ঈগল প্রতীকে নির্বাচনীয় প্রচারণা। সে লক্ষে সাভার শিমুলতলায় তিনি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় তার সমর্থকদের উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।
তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণার স্থানে গিয়ে জানা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তত ১০ বছর পরে আজই প্রথম মুরাদ জং নির্বাচনী প্রচারণায় নামেন।

তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ দীর্ঘ ১০ বছর পরে সাভারের মাটিতে রাজনীতে নতুন করে নিজেকে প্রমান করলেন। যেখানে তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকে । এ সময় তার এই নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় জনতার ঢলে। সেখানে দেখা যায় সমর্থকদের জনস্রোত।
দ্বাদশ সংসদ নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক, ও মোটরসাইকেলযোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলায় জড়ো হতে থাকেন।
প্রসঙ্গত যে, ঢাকা-১৯ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক এই সংসদ সদস্য। এরআগে তিনি তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ডা. এনামুর রহমান। এছাড়াও ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দলের আরও ৮ জন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য যে, সাভার উপজেলার মধ্যে সাভার থানার তিনটি ও আশুলিয়ার ৫টিসহ মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়া ঢাকা-১৯ আসন গঠিত। এখানে ভোটার সংখ্যা মোট ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।


















