তোমাদের মধ্যে থেকে দেশবরেণ্য আলেম হাফেজ ও দেশসেবক তৈরি হবে – ইউএনও সারমিনা সাত্তার
- আপডেট সময় : ১২:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৯৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। উপজেলার সদরে সুপ্রতিষ্ঠিত মাদ্রাসাটি পরিদর্শনকালে তিনি মাদ্রাসার পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া ও সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।
এসময় শিক্ষার্থীরা ইউএনওর সামনে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন, যা ইউএনও মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের মধ্যে থেকেই ভবিষ্যতের দেশ বরেণ্য আলেম, হাফেজ ও দেশসেবক তৈরি হবে। মনোযোগ দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে হবে।”
পরিদর্শন শেষে ইউএনও সারমিনা সাত্তার মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


















