ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিনের সংবাদ সম্মেলন

মুরাদ মিয়া-সুনামগঞ্জ
  • আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২১৬ বার পঠিত

আগামী ২১শে মে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রচার প্রচারনায় অংশগ্রহন করছেন চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগের সদস্য, মোঃ আফতাব উদ্দিন।

বুধবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ হেকিম শিকদার,অলি ইসলাম,ফারুক মিয়া ও সাংবাদিক নেতা ও জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন,ভাইস চেয়ারম্যান(পূরুষ) পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা একলাখ ৩০ হাজার ৪৬৩জন।

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আফতাব উদ্দিন বলেন,তিনি উপজেলার বাদাঘাট ৫নং ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান ছিলেন,তিনি এই হাওরের জনপদ তাহিরপুরের মানুষের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি একটি সমৃদ্ধ উপজেলা গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন এই উপজেলার আপামোর জনগন তাকে সমর্থন করে বলেই তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিনের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪