ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তাহিরপুরে সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর বরাবর লিখিত অভিযোগ

মুরাদ মিয়া,তাহিরপুর (সুনামগঞ্জ):
  • আপডেট সময় : ০৯:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৪৬৪ বার পঠিত

তাহিরপুরঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের রড চুরি করে বিক্রি করায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়ার বিরুদ্ধে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার এঁর বরাবর লিখিত অভিযোগ করেন,মেসার্স রাজিব এন্ড নির্মাণ(জেবি)নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

লিখিত অভিযোগ সুত্রে জানাযায় মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবনের নির্মাণ করছে,মেসার্স রাজিব এন্ড নির্মাণ(জেবি)নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।

যাহা বর্তমানেও চলমান রয়েছে।বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণ কাজের স্বার্থে বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী বিদ্যালয়ের পাশেই রেখে আসছেন।কিন্তু এই সুযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া সরকারি কাজে ব্যবহৃত রড,সিমেন্ট,ইট,বালি গোপনে বিক্রি করেছেন।

গত (১৩সেপ্টেম্বর)বুধবার অভিযোগকারি মেসার্স রাজিব এন্ড নির্মাণ(জেবি)পরিচালক আব্দুল হামিদ।বিদ্যালয়ে গিয়ে দেখেন অনেক মালামাল নেই।

এতে অনেক খোঁজাখুঁজি করার পর মন্দিয়াতা গ্রামের জিলানী নামের এক যুবক জানায়,ওই গ্রমের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া কিছু রড বিক্রি করেছে।

তাৎক্ষণিক অভিযোগকারী আব্দুল হামিদ তাহিরপুর থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আংশিক মালামাল উদ্ধার করে।

জানাযায় বিদ্যালয় নির্মাণ কাজের মালামাল চুরি হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।এবং মালামালের অভাবে বিদ্যালয়ের নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে।

এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ হতে নির্মাণসামগ্রী উদ্ধার উক্ত ঘটনার সুষ্টু বিচারের অনুরোধ জানান।

এ বিষয়ে জানতে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও উনার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে এর পূর্বে ঘটনার দিন উনার সাথে কথা হলে উনি জানান এটা সম্পুর্ণ মিথ্যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুরে সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর বরাবর লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩