সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে নতুন ওসির যোগদান
মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
- আপডেট সময় : ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮৬ বার পঠিত

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তাহিরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন যোগদান করেছেন। ১৯৯৮ সালে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন।
মোহাম্মদ শেখ নাজিম উদ্দীন,সাবেক ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর স্থলাভিষিক্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানায় ভারপ্রাপ্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন।
নতুন ওসি তাহিরপুর উপজেলা ও সীমান্তের চোরাচালানসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তাহিরপুর থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ নাজিম উদ্দীন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাছাটুল এলাকায় জন্ম গ্রহণ করেন।




















