ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তাহিরপুরে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ১১:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২৩৪ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে গণধোলাইয়ে শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব হোসেন(২৫)। সে বাদাঘাট ইউনিয়নের মো. মুজিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার বিকেলে ঘাগটিয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাগটিয়া গ্রামের মুজিবুর রহমান ও তার ছেলে সাকিবসহ একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে দেয়াল টপকিয়ে মোশারফের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলেও সাকিব হোসেন নামের এই যুবক মোশারফের বাড়িতে আটকা পড়ায় গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মোশারফ হোসেন বলেন, আমার বাড়িতে একদল দুষ্কৃতিকারী গভীর রাতে হামলা চালায়। এ সময় চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসেন এবং গণধোলাইয়ে শিকার হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠ তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুরে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩