তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র,কূরুচিপূর্ণ বক্তব্য যা দেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ -ড.ব্রিগেডিয়ার. জেনারেল (অব.) সূর্য
- আপডেট সময় : ১০:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ২৬৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা ড. ব্রিগে. জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম (সূর্য) এর নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই শনিবার বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, গোপন তৎপরতায় অভ্যস্থ একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্ঠা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএনপির এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে ড. ব্রিগে. জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম (সূর্য) তাঁর বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপ-প্রচারের মাধ্যমে একটি অপশক্তি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে, যা দেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ”।
তিনি আরও বলেন, “জামাতের গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে দেশে মব তৈরি করে বিশৃঙ্খলা ছড়াতে চায়। তাদের এই অপচেষ্টা দেশের শান্তি,স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখার আলোকে আমরা সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর, সুশাসিত উপজেলা গড়ে তুলতে চাই।” চাঁদাবাজি, দালালি ও দূরনীতি মুক্ত উপজেলা গড়ে তোলা হবে । কেউই ছাড় পাবে না।
তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে গণ সংযোগ করে ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন ।সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বাবু পল্লব রায়, আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ।



















