ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার নেতাকর্মী

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৭:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮৮ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উত্তরের জেলা পঞ্চগড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

জেলা সদরসহ তেঁতুলিয়া,আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান নিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। পাশাপাশি পাঁচটি বড় বাস ও শতাধিক মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ঢাকা পোস্টকে বলেন, পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। যাওয়া-আসার জন্য পাঁচটি বড় বাস এবং ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। শোভন ট্রেনের চারটি বগি আমরা সাত লাখ ৬০ হাজার টাকায় ভাড়া করেছি।

তিনি আরও বলেন, এর বাইরে শতাধিক মাইক্রোবাস যাবে। অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেভাগেই ঢাকায় চলে গেছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন আছেন, তারা সেখানে অবস্থান করছেন, আবার কেউ হোটেলে উঠেছেন। মানুষের মধ্যে যাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের এই ব্যাপক সাড়া বিএনপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

ট্যাগস :

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছেন পাঁচ হাজার নেতাকর্মী

আপডেট সময় : ০৭:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫