তানোর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯৮ বার পঠিত

রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২১ই সেপ্টেম্বর বৃহঃস্প্রতিবার বিকেলে তানোর উপজেলা আওয়ামীলীগের গোল্লাপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিনের মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আঃহালিম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম,তানোর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রামিল হাসান সুইট,তানোর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান শিবলন,তানোে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাওন,আলাউদ্দিন আলী রনি, এনামুল হক প্রমুখ।
ত্রিবার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইনসান আলী, সাধারন সম্পাদক ফটিক,স্বেচ্ছাসেবকলীগের ৪নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন কবির হৃদয়,সাধারন সম্পাদক জনিকে নির্বাচিত হন।



















