ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঢাবি ছাত্রলীগ নেতা নাগেশ্বরীতে গ্রেপ্তার

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৬২১ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মুস্তাক শাহারিয়ার সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মো. শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ভূ-তথ্য পরিবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) নাগেশ্বরী থানা পুলিশ কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে পূর্ব সাপখাওয়া গ্রামের বাসিন্দা নুর ইসলাম মণ্ডলের ছেলে মুস্তাক শাহারিয়ার সজীবকে (২৬) গ্রেপ্তার করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সজীবের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় দায়ের করা ১/১৮ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ঢাবি মাঠে ইফতার মাহফিলে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও রয়েছে সজীবের বিরুদ্ধে।

ট্যাগস :

ঢাবি ছাত্রলীগ নেতা নাগেশ্বরীতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫