ঢাকা প্রেস ক্লাব’ এর পরিচালনা পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২২২ বার পঠিত

সাংবাদিকদের ঐতিহাসিক সংগঠন ‘ঢাকা প্রেস ক্লাব’ এর ঢাকা জেলার আশুলিয়ার আঞ্চলিক শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) আশুলিয়ার আঞ্চলিক শাখা কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা প্রেস ক্লাব এর সভাপতি আওরঙ্গজেব কামাল এর সভাপতিত্বে এবং ঢাকা প্রেস ক্লাব এর পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এর সঞ্চলনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিতি সাংবাদিকেরা ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের নানান বিষয় তুলে ধরেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভা উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাব এর পরিচালনা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ক্রাইম প্রেট্রোল বিডি এর চীফ রিপোর্টার আঃ রাজ্জাক,যুগ্ন সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ চিশতি, আইন বিষয়ক সম্পাদক (ঢাকা প্রেস ক্লাব) আনোয়ার হোসেন, অনলাইন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (ঢাকা প্রেস ক্লাব) জাকির আহমেদ জীবন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান রুবেল, ঢাকা প্রেস ক্লাব এর সদস্য হাবিবুর রহমান হাবিব, মোঃ সোহেল রানা, সাহাদাত হোসেনসহ প্রমূখ।


















