ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কুষ্টিয়ার মেহেদী হাসান জুয়েল

হারুন অর রশিদ,দৌলতপুর (কুষ্টিয়া) :
  • আপডেট সময় : ১০:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১২৫ বার পঠিত

ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান জুয়েল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হন। এর আগে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেহেদী হাসান জুয়েল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের ইউনূস মালিথার কনিষ্ঠ সন্তান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের রাজনীতিতে সক্রিয় এই আইনজীবী স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেছেন। সাংগঠনিক দক্ষতা ও আইন পেশায় ধারাবাহিক সফলতার কারণে তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত ও জনপ্রিয় মুখ।
নির্বাচিত হওয়ার পর মেহেদী হাসান জুয়েল বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর দেশের বর্তমান পরিস্থিতিতে বিচারব্যবস্থার উন্নয়ন ও পেশাজীবীদের অধিকার নিশ্চিত করতে ঢাকা আইনজীবী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, সমিতির সদস্যদের পেশাগত ন্যায্যতা ও মানোন্নয়নে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার সাধারণ মানুষের কল্যাণেও কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, দ্বিবার্ষিক নির্বাচনে ২৩ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার জাহিদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবুল কালাম খান।

ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কুষ্টিয়ার মেহেদী হাসান জুয়েল

আপডেট সময় : ১০:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬