ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ডেঙ্গুর কাছে হার মানলেন সদরপুরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মজিদ মিয়া

মো: মিজানুর রহমান, সদরপুর:
  • আপডেট সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৬৯ বার পঠিত

ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ফরিদপুরের সদরপুর উপজেলার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আ: মজিদ মিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি গতকাল (মঙ্গলবার) দিবাগত ১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তিনি এক সপ্তাহ সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

আব্দুল মজিদ মিয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ১৯৮৮ সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হন। তিনি দৈনিক ইত্তেফাকের সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

এছাড়া তিনি সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন । বুধবার বাদ জোহর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পূর্বে গার্ড অব অনার প্রদান করা হয় ।

পরে বাদ আছর তার নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে সমাহিত করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়াকে।

ডেঙ্গুর কাছে হার মানলেন সদরপুরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মজিদ মিয়া

আপডেট সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩