ডুমুরিয়া প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট সময় : ০৫:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৭ বার পঠিত

শ্রদ্ধা আর ভালবাসায় খুলনার ডুমুরিয়ায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে।
পাকিস্তান আমলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলে নির্বিচার গুলি। তাতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে।
তাদের ত্যাগের বিনিময়ে আসে বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি। সেই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পথরেখাও তৈরি করে দেয়। শহীদদের স্মরণে ১৯৫৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পালিত হয় ‘ জাতীয় শহীদ দিবস’।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এর মধ্যে ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্তে ২১ ফেব্রুয়ারি বিশ্বের ১৯৩টি দেশে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডুমুরিয়ার বৃহৎ মিডিয়াকর্মীদের সংগঠন ডুমুরিয়া প্রেসক্লাব এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। (২১শে ফেব্রুয়ারী) বুধবার সকালে ডুমুরিয়া কলেজের স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি /সম্পাদক সহ সকল কর্মরত সাংবাদিক বৃন্দ।



















