ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ডুমুরিয়ার চুকনগরে  মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি ৫ লাক্ষাধীক

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৩২ বার পঠিত

ডুমুরিয়ার চুকনগরের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধীক টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা।

গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চুকনগর গাজীর বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দিন দুপুরে মাসুম গাজীর সাড়ে তিন বিঘার একটি পকেট ঘেরে  বিষ প্রয়োগ করা হয় বলে জানান ভুক্তভোগী ঘের মালিক মাসুম গাজী।তিনি দক্ষিণ চুকনগর গ্রামের হাসেম আলী গাজী ছেলে।

মাসুম গাজী বলেন,ডুমুরিয়া  উপজেলার দক্ষিণ চুকনগরের গাজীর বিলে সাড়ে তিন বিঘা পৈত্রিক সম্পত্তিতে দুই বছর যাবৎ মাছ চাষ করে আসছি।গত বছর এই চিংড়ি ঘের থেকে সব খরচ খরচা বাদে প্রায় ছয় লাখ টাকা লাভ হয়। আমার মৎস্য ঘেরের লাভাংশ দেখে ইস্বনিত হয়ে ঘেরে বিষ প্রয়োগ করে।

আমাদের পারিবারিক জমজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দির্ঘদিন থেকে।তারই জের ধরে বিষ প্রয়োগ করেছে।আমার ঘেরে গলদা,বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রকার সাদা মাছ ছিল।সমস্ত মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, গত বুধবার সকালে আমি লোকজন নিয়ে জাল টেনে ঘের থেকে গলদা ও বাগদা চিংড়ি ধরে দুপুরের দিকে ঐ মাছ নিয়ে স্থানীয় মৎস্য আড়ৎ এ যায় বিক্রির জন্য। এ সুযোগকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ঐদিনই বিকেলে ঘেরে এসে দেখি গলদা চিংড়িসহ বিভিন্ন ধরণের মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির উপর ভেসে থাকতে দেখি নাইট্রো ৫০৫ ইসি ৫০০ মিলিটারের ২ টি খালি বোতল।সে সময়  স্থানীয় কয়েকজনকে বিষয়টি বললে তারা ঘটনাস্থলে পৌছাইয়ে মরা মাছ ভেসে উঠতে দেখে।

এবিষয়ে দক্ষিণ চুকনগর গ্রামের জিন্নাত গাজী,নজরুল গাজী,মফিজুল গাজী ঘটনার সত্যতা  তুলে ধরে জানান, মাছুম গাজীর সহিত দির্ঘদিন,একই গ্রামের তার আপন চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে

জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।তারই জের ধরে এঘটনা ঘটতে পারে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ডুমুরিয়ার চুকনগরে  মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি ৫ লাক্ষাধীক

আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪