ডুমুরিয়ার চুকনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৩৩ বার পঠিত

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় মুসলমানদের উপর ইসরায়িলের বর্বর গণহত্যার প্রতিবাদে প্রতিবাদে খুলনার চুকনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ডুমুরিয়ার চুকনগর ও পার্শ্ববর্তী সর্বস্তরের তৌহিদী জনতার
আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
বিক্ষোভ মিছিলটি চুকনগর বাসষ্টান্ড থেকে শুরু করে চুকনগর উপ- শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে,সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তৌহিদী জনতা।
এতে পাঁচ শতাধিক তৌহিদী জনতা অংশ গ্রহন করেন।
তৌহিদী জনতা হামাসের যোদ্ধারা, লও সালাম লও সালাম’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন
সংক্ষিপ্ত সমাবেশ শামিদুল হাসান লিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মঈন উদ্দীন, মাওলানা মতিউর রহমান, মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, মাওলানা ইউসুফ আজাদী, মাওলানা রুহুল আমীন, মাওলানা বাহারুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, সরদার দৌলত হোসেন, সরদার বিল্লাল হোসেন, তানবীর হাসান, তাজাম্মুল হোসেন, সাংবাদিক রুহুল আমীনসহ অনান্য উলামায়ে কেরামগণ।



















