ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ডুমুরিয়ায় লাইসেন্স ব্যতীত ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে  জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা

জাহাঙ্গীর আলম মুকুল- ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৯:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৯৫ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলাধীন মোস্তফার মোড় সিটি বাইপাস এলাকায় সুরাইয়া অটো গ্যাস ফিলিং স্টেশনে অবৈধভাবে এলপি গ্যাস ক্রস ফিলিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটির মালিক রেজাউল গাজীকে দুই লাখ টাকা জরিমানা করেছে।

একই সাথে বৈধ কোন কাগজপত্র না থাকায় বিস্ফোরক অধিদপ্তর ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে। 

শনিবার ৯ আগস্ট সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) বলেন, রেজাউল গাজী ডুমুরিয়ার বাইপাস সড়কের কাটাখাল এলাকার মান্নাত গাজীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ঝুকিপূর্নভাবে সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাতকরণ করে আসছিলেন। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। সেই সাথে কম ওজনের গ্যাস কিনে প্রতারিত হন গ্রাহকরা।

এদিকে,স্থানীয় একাধিক সূত্র জানায়, অবৈধভাবে গ্যাস ফিলিং করা বিভিন্ন ব্রান্ডের ঝুকিপূর্ন ৬৮টি এলপিজি সিলিন্ডারসহ একটি মিনি পিকআপ আটক করে স্থানীয়রা। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লিখিত আদেশ দেন।

ডুমুরিয়ায় লাইসেন্স ব্যতীত ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে  জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা

আপডেট সময় : ০৯:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫