ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২ আহত ২২
- আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৬৫৪ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রীসহ দুজন নিহত হয়েছে।
২৯জুলাই শনিবার সকাল সাড়ে দশটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে খুলনা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ারর সার্ভিস ও স্থানীয় জনগনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উক্ত দুর্ঘটনা স্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আরিফ রেজা ও ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ সুফিয়ান রুস্তম জানান, এপর্যন্ত ২২জন রোগী এসেছে তার মধ্যে চারজনকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে এখানে আনার পরে দুজনকে মৃত্যু ঘোষনা করি।আর দুজনকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেলে হস্তান্তর করা হয়।এর মধ্যে একজন বাচ্চা ও আরেকজন মহিলা তাদের দুজনের অবস্থা আশংকাজনক।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত হোসেন জানান সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস খুলনা মেট্রো – জ -০৪-০০৯৯ মেছাঘোনা নামক স্থানে পৌঁছালে খুলনা গামী একটি প্রাইভেটকার এর ঢাকা মেট্রো গ-৩৯-৩৬৬৯ সাথে মুখোমুখি সংঘর্ষে পার্শবর্তি খাদর পড়ে যায়। বাসের ২২জন যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহতরা হলেন, বাসযাত্রী মাদারীপুরের বেবি বেগম (৫০) নিহত প্রাইভেটের চালকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার মরদেহ ডুমুরিয়া হাসপাতালে জরুরি বিভাগ রয়েছে।
এ দুর্ঘটনার পর থেকে খুলনা সাতক্ষীরা মহাসড়ক দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের ক্রেন এনে বাস ও প্রাইভেটকার সরানোর পর ৩ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।




















