ডুমুরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ১১:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৯৬ বার পঠিত

খুলনার চুকনগরে মেয়াদ উত্তির্ন বীজ, ভারতীয় অন অনুমিদিত বিজ ও মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠান মালিককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃকপক্ষ।
সোমবার (১৩অক্টোবর) এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সোমবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার চুকনগর বীজপট্টিতে অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তির্ন বীজ, ভারতীয় অন অনুমিদিত বিজ,মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রির অপরাধে আল্লার দান বীজ ভান্ডারকে ৩৫ হাজার, হাবিব বীজ ভান্ডারকে ৬ হাজার ও সোনামণি বীজ ভান্ডারকে ৫ হাজার সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তাদেরকে মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা বীজ প্রত্যায়ন কর্মকর্তা বিএম নাহিদ হুসাইন, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও খুলনার ক্যাব প্রতিনিধি জেড এন সুমন ও ব্যাটালিয়ন সদস্যবৃন্দ।


















