ডুমুরিয়ায় প্যানেল চেয়ারম্যান হিসাবে আব্দুল হালিম মুন্নার দায়িত্বভার গ্রহণ
- আপডেট সময় : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৩২ বার পঠিত

ডুমুরিয়াায় আটলিয়া ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আটলিয়া ইউনিয়নের ৯নং কুলবাড়িয়- মঠবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না।
(বুধবার) ১লা নভেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে
ইউপি সচিব,বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সমন্বয় সভায় সর্বস্মতিক্রমে এ সিদান্ত গ্রহন করা হয়।
উল্লেখ গত ২৯অক্টোবর আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশ’র হাতে আটক হওয়ার পর থেকে চেয়ারম্যান বিহিন চলছিলো ইউনিয়ন পরিষদ। এরই মধ্যে গত ৩১অক্টোবর ১নং প্যানেল চেয়ারম্যান ও ৩নং মালতিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মাওঃ মতিয়ার রহমানকে ডুমুরিয়া থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে, সেক্ষেত্রে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলো আটলিয়া ইউনিয়নবাসী।
এমতবস্থায় ইউপি সচিব ও ইউপি সদস্যদের উপস্থিতিতে, ৯নং কুলবাড়িয়া-মঠবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম মুন্নার ২নং তালিকায় নাম থাকায় আব্দুল হালিম মুন্নাকে প্যানেল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন।
তিনি দির্ঘদিন কুলবাড়িয়া মঠবাড়িয়া ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছে।
এবিষয়ে ইউপি সদস্য মনিরুল ইসলাম মালী আমাদের প্রতিনিধিকে জানান আমাদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন যতদিন ফিরে না আসছে ততদিন আব্দুল হালিম মুন্না প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন, আমারা তাকে সকল ধরনের সহযোগীতা করবো।
ইউপি সচিব মোঃ শামিমুজ্জান জানান চেয়ারম্যান মহাদয় না থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলো এলাকার জনসাধারণ, নাগরিক সেবা লাগবের লক্ষে উপজেলা নির্বাহি অফিসার মহাদয়ের পরামর্শে আমরা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছি।
আশা করছি সঠিক ভাবে আঃ হালিম মুন্না তার দায়িত্ব পালন করবে,আমি সকল প্রকার সহযোগিতা করবো
প্যানেল চেয়ারম্যান আঃ হালিম মুন্না ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগীতা কামনা করছেন এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে প্রতিজ্ঞা করছেন যে ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন নিজ কর্মস্থলে ফিরে না আসা পর্যন্ত। ৫নং আটলিয়া ইউনিয়ন’র সকল নাগরিক সেবা কার্যক্রম চলমান থাকবে।



















