ডুমুরিয়ায় নিরাপদ উপায়ে সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২৮ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ উপায়ে সবজি চাষের উপর কুষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
(২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে নিরাপদ সবজি চাষের উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকরা কিভাবে নিরাপদ উপায়ে সবজি চাষ করেছেন এ ব্যাপারে তাদের নিজস্ব অভিজ্ঞতা বিনিময় করেন । এবং নবলোক পরিষদ কর্তৃক তারা যে সহযোগিতা ও সার্বিক পরামর্শ পেয়েছেন তার জন্য নবলোক পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়,সফল স্মার্ট কৃষক নবদ্বীপ মল্লিক,সমাজ সেবক বিল্লাল হোসেন।এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবলোক পরিষদের মাঠকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেননবলোক পরিষদের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর।



















