ডুমুরিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্বদ্ধকরণ কর্মশলা,প্রশিক্ষন ভাতা’র চেক বিতরণ
- আপডেট সময় : ০৫:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৪০৭ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রক্ল্প ডুমুরিয়া প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে,(রবিবার) ১৭ডিসেম্বর দুপুরে মধুগ্রাম ইসলামীয়া আলীম মাদ্রাসা অডিটোরিয়ামে, উদ্যোক্তাদের উদ্বদ্ধকরণ কর্মশলা,প্রশিক্ষন ভাতা’র চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা কার্যালয়ের নির্বাহী অফিসার নুর মোহাম্মদ’র সভাপতিত্বে ও মধুগ্রাম কেন্দ্রের প্রশিক্ষক ক্যাটারিং শিল্পা মন্ডল’র সঞ্চলানায়, প্রধান অতিথি হিসাবে উদ্যোক্তাদের উদ্বদ্ধকরণ কর্মশলার শুভ উদ্বোধন ও প্রশিক্ষন ভাতা’র চেক বিতরণ করেন
জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা কার্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবল বিথার।

অনুষ্টানে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন রুদাঘরা ইউপি চেয়ারম্যান তোহিদ্দুজ্জামান,মধুগ্রাম ইসলামীয়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ মহিববুর রহমান,জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা কার্যালয়ের সদস্য ইসরাত আরা হিরা,ডুমুরিয়া প্রশিক্ষন কেন্দ্রের উপদেষ্টা সদস্য
জি এম সহিদুল ইসলাম, শাহিদা ইসলাম, সবনম সাবা,নুরিনা রহমান বিউটি,জাতীয় মহিলা সংস্থা মধুগ্রাম কেন্দ্রের উপদেষ্টা সদস্য মোঃ সুজন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক রুনু ইকবল বিথার বলেন ডুমুরিয়া প্রশিক্ষন কেন্দ্রে ইতোপূর্বে (৪৯৩) চারশত তিরানব্বই জন প্রশিক্ষনার্থীদের মাঝে প্রায় (৪৬)ছচল্লিশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এবং আজকের অনুষ্ঠানে (৪৮৬) চারশত ছিয়াশি জন প্রশিক্ষনার্থীকে (৩৯.১৯.৩৫০) উনচল্লিশ লক্ষ উনিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রশিক্ষন ভাতা বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন যে ডুমুরিয়া প্রশিক্ষন কন্দ্রে (১২১৯)বারশত উনিশ জনকে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং সেটা বর্তমানে (৩০০)তিনশত জনের প্রশিক্ষন চলমান রয়েছে।


















