ডুমুরিয়ায় ডেকোরেটর বাবসায়ীর বাড়িতে হামলা ডেকোরেটর’র মালামাল লুট
- আপডেট সময় : ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০৪ বার পঠিত

ডুমুরিয়ায় ডেকোরেটর বাবসায়ীর বাড়িতে হামলা ডেকোরে’র মালামাল লুটের অভিযোগ উঠেছে
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের তপন রায়ের বিরুদ্ধে, তপন রায় ঐ গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।
স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তপন রায়ের দুইভাই শুশাঙ্ক রায় ও দিনেশ রায়ের
কুপরামর্শে এহেন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় শাপলা ডেকোরেটর’র স্বত্বাধিকারী প্রনব কান্তি রায়ের নিজ বাড়ির গোডাউনে ডেকোরেটর মালামাল ভাংচুর অবস্থায় যেখানে সেখানে ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে এবং বাড়ির পাশে নদীতে ভাসছে।এমনকি তপন রায় কতৃক বিষ প্রয়োগের ফলে প্রনব রায়ের মৃত্যু ছাগলটিও নদীতে ভাঁসতে দেখা যায়।
এবিষয়ে একই গ্রামের ডেকোরেটর বাবসায়ী প্রনব কান্তি রায় জানান গতকাল গভীর রাতে তপন রায় আমার বাড়িতে আকস্মিক লাঠিশোঠা নিয়ে হামলা চালিয়ে আমার বাড়িতে থাকা শাপলা ডেকোরেটের এর আনুমানিক লক্ষাধীক টাকার মালামাল লুটপাট,ভাংচুর ও নদীতে ভাসিয়ে দেয়।
তাছাড়াও আমার গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে,টের পেয়ে গ্রামবাসীরা এগিয়ে আসলে তপন রায় ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে শুক্রবার ২৯ আগস্ট সকাল সাড়ে ৭ টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘরের চৌকাঠ দিয়ে আমার মাথায় আঘাত করতে উদ্দাত্য হলে স্থানীয় কযেকজন এগিয়ে সে আমাকে রক্ষা করে।
তপন রায় এর আগেও আমার একটি গৃহপালিত পশু
ছাগলকে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে এবং আরও একটি ছাগলকে জলে ডুবিয়ে হত্যার চেষ্টা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিলো।




















