ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের, আহত ৩
- আপডেট সময় : ০৯:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১১৩ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রীসহ ইজিবাইক চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে খর্ণীয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলো ডুমুরিয়া থানাধীন বাগদাড়ি,কালিকাপুর ও খরসন্ডা গ্রামের রোস্তম আলী খান,মিনা বেগম হাফিজুর রহমান ও মুজাহিদ মোড়ল।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টার দিকে ইজিবাইক চালক ডুমুরিয়ার খড়সন্ডা গ্রামের মুজাহিদ মোড়লের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


















