ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ডিবি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৯৪ বার পঠিত

সাভারে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১১ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চাকু, চাপাতি ও লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর গতকাল (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভার উপজেলাধীন আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে এবং সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবুডাঙ্গা এলাকার করম আলীর ছেলে বাচ্চু (২৮), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গন্তব্যপুর এলাকার আবুল কাশেমের ছেলে হাছান (২৫), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার কামাত আংগারিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন (২৬), সাভারের বিরুলিয়ার আক্রাইন এলাকার চান মিয়ার ছেলে পলাশ (২২), সাভারের ফুলবাড়িয়া এলাকার মৃত ঈসমাইল হোসেনের ছেলে বাবু (২০), পাবনা জেলার ভেরা থানার নগরবাড়ি ঘাট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার শেখ (৩৩), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লাবাজার এলাকার মৃত আলি হোসেনের ছেলে আল আমিন (২৫), সাভারের সবুজবাগ এলাকার আলাউদ্দিনের ছেলে বাশার (৩০), আশুলিয়ায় গকুলনগর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে শফিকুল ইসলাম রনি (৩২), সাভারের ফুলবাড়িয়া বড়ারী এলাকার মৃত তুফান আলীর ছেলে খোরশেদ (২৯) ও শেরপুত সদর থানার কসবা বাড়কপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এদের মধ্যে বাচ্চু, হাসান, সুমন, পলাশ ও বাবুকে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে এবং দেলোয়ার, আল আমিন, বাশার, রনি, খোরশেদ ও রাজ্জাককে সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পৃথক সাড়াশি অভিযানে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার চাকু, ২ টি প্লাস্টিকের বাটযুক্ত চাকু, ১ টি লোহার চাকু ও ১ টি লোহার রড উদ্ধার করা হয়। অন্যদিকে সাভারের শাহীবাগ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি চাপাতি, ২ টি সুইচ গিয়ার চাকু, ১ টি লোহার চাকু, ২ টি লোহার রড উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সাভার ও আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় যান-বাহন সহ রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ডিবি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

আপডেট সময় : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩