ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ডিবি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৬:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পঠিত

সাভারের ব্যাংক কলোনীতে অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাহাদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি চাপাতি ও ১টি সুইচ গিয়ারসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে ভোর রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকার সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মানিকগঞ্জের সদর থানার বাগজান এলাকার লাল মিয়ার ছেলে মোঃ রতন (৩৫), টাঙ্গাইলের ভুঞাপুর থানার চেংটাপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মোঃ রানা মিয়া (৪০), ময়মনসিংহের তারাকান্দা থানার মাঝিয়ালী এলাকার আল আমিনের ছেলে মোঃ মিলন (১৯), সাভারের মজিদপুর এলাকার শওকত আলীর ছেলে মোঃ আব্দুল আলীম (৩৬), মানিকগঞ্জ সদর থানার ভাড়াইদা বাজার এলাকার মৃত জলিলের ছেলে মোঃ মানিক (৩৫), সাভারের বনপুকুর এলাকার মৃত শফিউল্লাহর ছেলে মোঃ রনি (৩০) এবং ঠাকুরগাঁও সদর থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোঃ মুরাদ (২৮) ও তার ভাই মোঃ আরিফুল ইসলাম (৩১)। তারা সবাই সাভারের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই এবং ডাকাতি করিয়া আসছে। এছাড়াও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ডিবি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪