সংবাদ শিরোনাম ::
টানা বৃষ্টিতে কুড়িগ্রামে আবারো বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি
রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
- আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৮৯ বার পঠিত

কুড়িগ্রাম জেলার সবক’টি নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার চর ও নীচু এলাকার কাঁচা সড়ক। পাশাপাশি ডুবে গেছে মৌসুমী ফসলের ক্ষেত। দ্বিতীয় দফায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙ্গনে আতংক ছড়িয়ে পড়ছে নদীতীরবর্তী এলাকায়।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে অন্যান্য নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পেলেও, তা বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও তিনি জানান।



















