ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সড়ক অবরোধ

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১২১ বার পঠিত

টাঙ্গাইলে ঢাকা-যমুনা সেতু সংযোগকারী মহাসড়ক প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। তাদের এই কর্মসূচির ফলে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বিঘ্নিত হয়।

শনিবার (৩০ আগস্ট) বিক্ষোভকারীরা দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর-নগরজলপাই এলাকায় মহাসড়কটি অবরোধ করেন। তারা সড়কের ওপর শুয়ে ও বসে পড়েন,যার ফলে দুই দিকে বহু যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। কিছু সময় পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা অবরোধ প্রত্যাহারের জন্য বিক্ষোভকারীদের অনুরোধ করলে সড়ক থেকে সরে যান এবং এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। গণঅধিকার পরিষদের দাবি, তাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতা-কর্মীর ওপর জাতীয় পার্টি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সকাল ১১টায় টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করার পর ছয়আনী বাজারে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে।

ট্যাগস :

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫