ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

টাঙ্গাইলের ঘাটাইলে কিশোরীর শারীরিক পরিবর্তন-রুমি এখন রাফি আহমেদ নিলয়

মোহাম্মদ সোহেল,টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৯:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২২৮ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক কিশোরীর শারীরিক পরিবর্তনের মাধ্যমে ছেলেতে রূপান্তরের বিরল ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পুরাবাসা গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, রফিকুল ইসলাম ও হাজেরা বেগমের সন্তান রুমি, যাকে এখন রাফি আহমেদ নিলয় নামে পরিচয় দেওয়া হচ্ছে, গত এক বছরে ধীরে ধীরে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রুমি (বর্তমানে নিলয়) স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। তবে গত কয়েক মাস ধরে তার চেহারা, গলার স্বর ও শারীরিক গঠনে পরিবর্তন আসতে শুরু করে। সম্প্রতি সখীপুরের একটি মেলায় ঘুরে আসার পর সে তার নানাকে সবকিছু খুলে বলে। পরে চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করা হলে জানা যায়, তার শরীরে পুরুষ হরমোনের প্রাধান্য দেখা দিয়েছে। পরিবারের সম্মতিতে তার নাম পরিবর্তন করে, রাফি আহমেদ নিলয় রাখা হয়। এখন নিলয় গ্রামের অন্য ছেলেদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে। সে প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এবং খেলাধুলা করে। তবে এই পরিবর্তন তাকে স্থানীয়ভাবে আলোচনায় এনেছে। প্রতিদিন তার বাড়িতে আশপাশের গ্রামের মানুষরা তাকে দেখতে আসছেন।
নিলয় জানায়, সে লেখাপড়া চালিয়ে যেতে চায় এবং ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে সমাজের কিছু মানুষের কৌতূহল ও বিয়ের বিষয়ে চাপ তাকে কিছুটা বিব্রত করছে। রফিকুল ইসলাম, নিলয়ের বাবা, বলেন, আমরা এই অবস্থায় কী করব বুঝতে পারছি না। সবার সহযোগিতা চাই। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বাহাউদ্দীন সরোয়ার রিজভী জানিয়েছেন, পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইছহাক আলী বলেন, হরমোনাল অসামঞ্জস্যতার কারণে এমন বিরল ঘটনা ঘটতে পারে। এটি প্রাকৃতিকভাবে হতে পারে অথবা জেনেটিক কারণেও হতে পারে। সঠিক মেডিকেল সাপোর্ট ও কাউন্সেলিং প্রয়োজন। স্থানীয়রা নিলয় ও তার পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং সমাজের সকলের সহানুভূতিশীল আচরণের প্রত্যাশা করেছেন। এই ঘটনা সমাজে লিঙ্গ ও হরমোন সম্পর্কিত জটিলতার বিষয়ে সচেতনতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিলয় ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছে স্থানীয় সম্প্রদায়।

ট্যাগস :

টাঙ্গাইলের ঘাটাইলে কিশোরীর শারীরিক পরিবর্তন-রুমি এখন রাফি আহমেদ নিলয়

আপডেট সময় : ০৯:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫